• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৩১:১৯ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরানে তিন সদস্যের অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন

১ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩১:৫১

ইরানে তিন সদস্যের অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন

আন্তর্জাাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর সংবিধান অনুযায়ী ইরান নতুন একটি লিডারশিপ কাউন্সিল গঠন করেছে। এই কাউন্সিল আগামী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে।

কাউন্সিলের ফকিহ (ধর্মীয় আইনজ্ঞ) হিসেবে নিয়োগ পেয়েছেন আলিরেজা আরাফি, যিনি গার্ডিয়ান কাউন্সিলের সদস্য। এছাড়া কাউন্সিলের অন্যান্য সদস্যদের মধ্যে আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই।

Ad
Ad

নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব আসেম্বলি অফ এক্সপার্টস-এর হাতে ন্যস্ত। এই পরিষদ নির্বাচন না করা পর্যন্ত লিডারশিপ কাউন্সিল ইরানের রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পালন করবে।

Ad

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি শনিবার ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় খামেনিসহ ইরানের শীর্ষ প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তা প্রাণ হারান। নিহতদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি এবং বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর।

ইরান যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনাগুলিতে প্রতিক্রিয়া জানিয়েছে, যা পুরো অঞ্চলে অস্থিরতা ও অনিশ্চয়তা বাড়িয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জাহের আলভী ও তিথির বিরুদ্ধে মামলা
জাহের আলভী ও তিথির বিরুদ্ধে মামলা
১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৩৮





পিরোজপুর-২ আসনের সাবেক এমপি ঢাকায় আটক
পিরোজপুর-২ আসনের সাবেক এমপি ঢাকায় আটক
১ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৯:২৪


Follow Us