• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:১৮:৩৩ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:২২

আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত হওয়ায় বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে।

১০ এপ্রিল শুক্রবার ভোরে এশিয়ার বাজারে লেনদেন শুরুর সময়ও এ মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা যায় বলে জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, জিএমটি সময় ১:০০ টায় ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে, যা আগের তুলনায় প্রায় ০.৮৭ শতাংশ বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রের ক্রুড তেলের দামও ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নাজুক যুদ্ধবিরতি চললেও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সমালোচনা করে বলেন, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের ক্ষেত্রে ইরানের পদক্ষেপ চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, হরমুজ প্রণালিতে তেল চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে ইরান খুবই খারাপ কাজ করছে এবং এটি অগ্রহণযোগ্য।

তিনি আরও সতর্ক করে বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কোনো ধরনের টোল আদায় করা হলে তা মেনে নেওয়া হবে না।

এদিকে সৌদি আরবের তেল স্থাপনায় সাম্প্রতিক হামলায় দেশটির দৈনিক উৎপাদন প্রায় ৬ লাখ ব্যারেল কমে গেছে। পাশাপাশি পূর্ব-পশ্চিম পাইপলাইনের সক্ষমতাও প্রায় ৭ লাখ ব্যারেল পর্যন্ত হ্রাস পেয়েছে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫







Follow Us