• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৫৯:৫৩ (17-Apr-2026)
  • - ৩৩° সে:

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান, শান্তি চুক্তি সন্নিকটে: ট্রাম্প

১৭ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৭:০২

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান, শান্তি চুক্তি সন্নিকটে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে এবং দুই দেশের মধ্যে শান্তি চুক্তি এখন সময়ের ব্যাপার।

১৬ এপ্রিল বৃহস্পতিবার হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান ইতোমধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মতি দিয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সম্মতির ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।

Ad
Ad

ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইরান আলোচনায় বসতে বাধ্য হয়েছে। তিনি বলেন, ‘ইরান চুক্তি করতে চায় এবং আমরা তাদের সঙ্গে ইতিবাচকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি।’

Ad

তিনি জানান, ইরানের সঙ্গে চলমান দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজন হবে না বলে তিনি মনে করেন। তার আশা, নির্ধারিত সময়ের মধ্যেই একটি স্থায়ী যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি সম্পন্ন হবে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল শুরু হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২১ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প ইঙ্গিত দেন, চলতি সপ্তাহের শেষ দিকে ইরানের সঙ্গে আবারও আলোচনা হতে পারে। চুক্তি সম্পন্ন হলে তা স্বাক্ষরের জন্য তিনি পাকিস্তান সফরে যেতে পারেন বলেও জানান।

তিনি আরও বলেন, ‘বর্তমানে ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো অবস্থায় রয়েছে। আমি মনে করি, চার সপ্তাহের সামরিক চাপ ও নৌ অবরোধের ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে।’

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us